হোম বই লেখক বিষয় প্যাকেজ করপোরেট অর্ডার যোগাযোগ
ক্যাটালগ
রাসূলগণকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে পাঠালেন

রাসূলগণকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে পাঠালেন

লেখক: অধ্যাপক গোলাম আযম

প্রকাশনী: কামিয়াব প্রকাশন

পৃষ্ঠা: 16

বাঁধাই: পেপার ব্যাক

সম্পূর্ণ বিবরণ →
৳ 13.00 ৳ 18.00
স্টকে আছে
হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
আল্লাহর রহমতে বাংলাদেশে লাখ লাখ আলেম আছেন। তাদের প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আল্লাহর দীনের খিদমত করে যাচ্ছেন। মসজিদ, মাদরাসা, খানকাহ, তাবলীগ, ওয়ায ইত্যাদি মাধ্যমে তারা দীনের মূল্যবান খিদমতে আত্মন... আরও দেখুন →

আল্লাহর রহমতে বাংলাদেশে লাখ লাখ আলেম আছেন। তাদের প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আল্লাহর দীনের খিদমত করে যাচ্ছেন। মসজিদ, মাদরাসা, খানকাহ, তাবলীগ, ওয়ায ইত্যাদি মাধ্যমে তারা দীনের মূল্যবান খিদমতে আত্মনিয়োগ করে আছেন। কিন্তু আল্লাহ তাআলা শুধু এ জাতীয় খিদমতের দায়িত্ব দিয়েই রাসূলগণকে পাঠাননি। দীনকে বিজয়ী বা কায়েম করার দায়িত্ব দিয়ে তাঁদেরকে পাঠিয়েছেন। বর্তমানে সকল বাতিল দীনের উপর আল্লাহর একমাত্র হক দীনকে বিজয়ী করার দায়িত্ব পালন না করার কারণেই বাতিল শক্তি বিজয়ী হয়ে আছে। আলেমসমাজ দীনের খিদমতকেই যথেষ্ট মনে করছেন এবং দেশের শাসনক্ষমতা বেদীনদের হাতে ছেড়ে দিয়েছেন। তাই দেশে মানুষের মনগড়া আইন ও অসৎ লোকের শাসন চলছে এবং জনগণ মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে দুঃখ-যাতনা ভোগ করছে। সূরা হাদীদের ২৫ নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে, সকল রাসূলের সাথেই তিনি কিতাব নাযিল করেছেন, যাতে জনগণ ইনসাফ পায়। আর ইনসাফ কায়েম করার জন্য শাসনশক্তি হস্তগত করে আল্লাহর কিতাবকে বাস্তবায়ন করতে হবে- এটাই এ পুস্তিকার আলোচ্য বিষয়। এ কাজটি সব ফরযের বড় ফরয। এ প্রধান ফরযটি কায়েম করা হলে আল্লাহর অন্য সকল ফরযই সহজে কায়েম হতে পারে। আসল ফরযটি কায়েম না থাকায় আর কোনো ফরযই বাস্তবে ফরযের পজিশনে নেই। নামায-রোযা সমাজে ফরযের মর্যাদায় নেই, মুবাহ অবস্থায় আছে- যার ইচ্ছা নামায-রোযা করে। দীন বিজয়ী থাকলে নামায-রোযা ফরয হিসেবে কার্যকর থাকত। সব ফরযের বড় ফরযটি কায়েমের দায়িত্ব শুধু আলেম সমাজের নয়; যারাই নিজেদের মুসলিম দাবি করে তাদের সবার উপর এ দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা সকলকে এ দায়িত্ববোধ দান করুন। এ দায়িত্ববোধ সৃষ্টির জন্যই এ বইটি রচিত হলো।

Book Name
রাসূলগণকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে পাঠালেন
Book ID
KAMIAB-0000079
লেখক
অধ্যাপক গোলাম আযম
প্রকাশনী
কামিয়াব প্রকাশন
Subject
ইসলামের বুনিয়াদী শিক্ষা
Edition
পুনর্মুদ্রণ-২০২৬
Language
বাংলা
Pages
16
বাঁধাই
পেপার ব্যাক
Weight
100.00 g
হোয়াটসঅ্যাপে চ্যাট করুন