একজন মানুষ যিনি দুনিয়া ও আখিরাতে অত্যাবশ্যক
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
পৃষ্ঠা: 16
বাঁধাই: পেপার ব্যাক
সম্পূর্ণ বিবরণ →আল্লাহ তাআলার মহান মর্যাদার সঠিক উপলব্ধির যোগ্যতাও মানুষের নেই। সেই আল্লাহ তাআলার নিকট যাঁর সর্বোচ্চ মর্যাদা তিনি একজন মানুষই বটে। সৃষ্টিজগতে মানবসৃষ্টির পূর্বে ফেরেশতার মর্যাদাই সর্বোচ্চ ছিল। নূরের তৈরি কোটি কোটি ফেরেশতার মধ্যে হযরত জিবরাঈল (আ)-এর মর্যাদা সবার উপরে; কিন্তু মিরাজের সময় আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার পথে জিবরাঈল (আ) শেষ প্রান্তে যেতে পারেননি। অথচ মাটির মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স) আল্লাহর সর্বাপেক্ষা অধিক নৈকট্য লাভে ধন্য হয়েছেন। এ মানুষটিকে যে যত পরিমাণ ভালোবাসবে তত পরিমাণেই সে আল্লাহর নৈকট্য লাভ করবে। সত্যিকার মুমিন হতে হলে তো সব মানুষের চেয়ে তাঁকেই বেশি ভালোবাসবে হবে। এ ভালোবাসা যত গভীর হবে, ঈমানের মজা ততই অনুভূত হবে। কার ভালোবাসা কী পরিমাণ গভীর তা হিসাব করা সহজ। বাস্তব জীবনে সর্বাবস্থায় সব ব্যাপারে ঐ প্রিয়তম মানুষটির অনুকরণ ও অনুসরণ কী পরিমাণ করা গেল তা থেকেই ভালোবাসার সঠিক মাত্রার প্রমাণ মিলে। পাঠক-পাঠিকাদের মধ্যে তাঁকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসার জযবা পয়দা করার উদ্দেশ্যেই এ পুস্তিকাটি রচিত।