পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামের সহজ পরিচয়
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
পৃষ্ঠা: 118
বাঁধাই: পেপার ব্যাক
সম্পূর্ণ বিবরণ →অনেক লেখক তাদের লেখা বই কারো না কারো নামে উৎসর্গ করেন। কেউ পিতা-মাতার নামে, কেউ কোনো বিখ্যাত লোকের নামে, কেউ প্রিয়জনের নামে, কেউ আদরের সন্তানদের নামে উৎসর্গ করে থাকেন। আমার লেখা প্রিয় বইগুলোর মধ্যে একটি বিশেষ বই হলো ‘পরিপূর্ণ জীবনবিধান হিসেবে ইসলামের সহজ পরিচয়’। বইটি যাদের জন্য লিখেছি, তাদের উদ্দেশ্যেই অত্যন্ত আনন্দ ও আবেগের সাথে উৎসর্গ করলাম। তারা কারা? তারা ঐসব মানুষ, যারা অল্পশিক্ষিত। তারা মাতৃভাষা কোনো রকমে পড়তে পারেন। তাদের পক্ষে অনেক বই পড়া সম্ভব নয়। বড় বই পড়তে তারা সাহস পান না; কঠিন ভাষা বুঝতে পারেন না। সহজ বাংলায় ছোট বা মাঝারি সাইজের বই পেলে তারা পড়েন। পড়ে মজা পেলে অন্যদেরকে পড়ে শোনান। তারা দেশের কোটি কোটি জনগণের সাথেই গ্রামে-গঞ্জে বসবাস করেন। জনগণের মধ্যে খুব কম লোকই বই পড়তে পারেন। যে কয়েকজন বই পড়তে পারেন, তারাই জনগণের নেতার দায়িত্ব পালন করেন। তারাই বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে তারাই প্রার্থী হন। সকল নির্বাচনেই তারা জনগণকে নিজ নিজ দলের পক্ষে ভোট দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন। জনগণের এ নেতাদের উদ্দেশ্যেই আমার অতি প্রিয় বইটি উৎসর্গ করলাম। তারা যে দলেরই লোক হোন, ইসলাম সম্পর্কে তাদের জানার অধিকার আছে। তারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং কুরআন মাজীদ-কে ভক্তি-শ্রদ্ধা করেন। তারা যদি ইসলামের জ্ঞান লাভ করেন, তাহলে তাদের মাধ্যমেই জনগণের মধ্যে ইসলামের আলো পৌঁছবে। যারা বই পড়তে পারেন না, তাদেরকে তারাই বইটি পড়ে শোনাবেন ও বোঝাবেন। আল্লাহর দরবারে দোআ করি, যেন আমার এ আশা পূরণ হয়। আমীন!