ইসলামী আন্দোলন : সাফল্য ও বিভ্রান্তি
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
পৃষ্ঠা: 32
বাঁধাই: পেপার ব্যাক
সম্পূর্ণ বিবরণ →এ পুস্তিকাটি ১৯৮৩ সালে প্রথম প্রকাশিত হয়। ঐ সময়কার কতক সাংগঠনিক সমস্যার সমাধানের উদ্দেশ্যেই বইটি রচিত। ঐসব সমস্যার সমাধানের পর ঐ সংক্রান্ত আলোচনা বাদ দিয়ে, আন্দোলনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সমন্বয়ে ১৯৮৮ সালে পুস্তিকাটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। পুস্তিকাটিতে আলোচিত বিষয়ের গুরুত্ব বিবেচনা করে পুনরায় প্রকাশ করা হলো। আল্লাহর দীনকে বিজয়ী করার আন্দোলন স্বাভাবিক কারণেই ইবলিস ও তার মানুষরূপী খলীফাদের জন্য অসহ্য। তাই হাজারো উপায়ে তারা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। মানুষকে আন্দোলনের পথে আসতে বাধা দিয়েই তারা ক্ষান্ত হয় না। যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন তাদের মনে সূক্ষ্মভাবে নানা প্রকার সন্দেহ সৃষ্টি করে তাদেরকেও নিষ্ক্রিয় করার চেষ্টা করে থাকে। যারা ইখলাসের সাথে ইসলামী আন্দোলনে কর্মরত আছেন তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না বলে আল্লাহ তাআলা নিশ্চয়তা দান করেছেন। এ পুস্তিকাটি এ জাতীয় দীনী ভাই-বোনদের উপকারে আসবে বলেই আমি আশা করি। আল্লাহ তাআলা আমার এ আশা পূরণ করুন- এ দোআই করছি।