হোম বই লেখক বিষয় প্যাকেজ করপোরেট অর্ডার যোগাযোগ
ক্যাটালগ
ইসলামকে কেবল ধর্ম নয়; দীন হিসেবেও মানতে হবে

ইসলামকে কেবল ধর্ম নয়; দীন হিসেবেও মানতে হবে

লেখক: অধ্যাপক গোলাম আযম

প্রকাশনী: কামিয়াব প্রকাশন

পৃষ্ঠা: 16

বাঁধাই: পেপার ব্যাক

সম্পূর্ণ বিবরণ →
৳ 14.00 ৳ 18.00
স্টকে আছে
হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
আমাদের শিক্ষাব্যবস্থা ইসলামী নয় বলে শিক্ষিত লোকেরা শিক্ষাজীবনে ধার্মিক হয়ে গড়ে ওঠে না। শিক্ষিতদের মধ্যে যারা ধার্মিক তারা পারিবারিক ঐতিহ্য বা ব্যক্তিগত প্রচেষ্টার কারণে ধর্মীয় জীবনযাপন করেন। তারা নিয়ম... আরও দেখুন →

আমাদের শিক্ষাব্যবস্থা ইসলামী নয় বলে শিক্ষিত লোকেরা শিক্ষাজীবনে ধার্মিক হয়ে গড়ে ওঠে না। শিক্ষিতদের মধ্যে যারা ধার্মিক তারা পারিবারিক ঐতিহ্য বা ব্যক্তিগত প্রচেষ্টার কারণে ধর্মীয় জীবনযাপন করেন। তারা নিয়মিত নামায-রোযা আদায় করেন। যাদের উপর যাকাত ও হজ্জ ফরয তারা তাও পালন করেন। শিক্ষিত লোকদের অনেকেই ধার্মিক নন বলে মনে হয়। আল্লাহর রহমতে আপনি শিক্ষিত হওয়া সত্ত্বেও ধর্মকে মেনে চলছেন। ইসলামকে ধর্ম হিসেবেই জানেন এবং আন্তরিকতার সাথে ধর্মীয় দায়িত্ব পালন করেন। ইসলাম শুধু ধর্ম নয়; দীন মানব সমাজে প্রচলিত অনেক ধর্ম আছে। প্রত্যেক ধর্মেরই কতক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। ইসলাম অন্যান্য ধর্মের মতো কতক অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। মুসলিম ধার্মিক হিসেবে আপনি নিশ্চয়ই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বা একমাত্র সত্য ধর্ম বলে বিশ্বাস করেন। কিন্তু কুরআন মাজীদে ইসলামকে একমাত্র দীন হিসেবে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, اِنَّ الدِّيْنَ عِنْدَ اللهِ الۡاِسۡلَامُ “নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দীন একমাত্র ইসলাম।” (সূরা ৩; আলে ইমরান ১৯) وَمَنْ يَّبۡتَغِ غَيۡرَ الۡاِسۡلَامِ دِيْنًا فَلَنْ يُّقۡبَلَ مِنۡهُ☃وَهُوَ فِى الۡاٰخِرَةِ مِنَ الۡخٰسِرِيْنَ ‘যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন তালাশ করে তার কাছ থেকে সেটা কক্ষনো কবুল করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে।’ (সূরা আলে ইমরান: ৮৫) দীন শব্দের ব্যাখ্যা দীন শব্দের আভিধানিক অর্থ আনুগত্য, প্রথা, প্রতিদান, বিচার ইত্যাদি। সূরা বিচার। يَوۡمِ الدِّيۡنِ মানে বিচার দিবস বা ফাতিহায় বর্ণিত দীন মানে প্রতিদান, কিয়ামত। উপরের দুটো আয়াতেই দীন অর্থ আনুগত্য বোঝানো হয়েছে। اَلۡيَوۡمَ اَكۡمَلۡتُ لَكُمۡ دِيْنَكُمۡ ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করে দিলাম।’ (সূরা ৫; মায়িদা ৩) وَرَضِيْتُ لَكُمُ الۡاِسۡلَامَ دِيْنًا আমি সন্তুষ্ট হয়ে তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে দান করলাম। (সূরা ৫; মায়িদা ৩) এখানে দীন শব্দের অর্থ আনুগত্য। দীন ইসলামের অর্থ দাঁড়ায় আনুগত্যের বিধান। আল্লাহর আনুগত্যের ভিত্তিতে রচিত জীবনবিধানই ইসলাম। দীন শব্দের অর্থ ধর্ম নয়। দীন ইসলাম মানে ইসলাম ধর্ম মনে করা মারাত্মক ভুল। ধর্ম মানব জীবনের একটি দিক মাত্র। অন্যান্য ধর্মের মতো ইসলাম কতক ধর্মীয় অনুষ্ঠান সর্বস্ব নয়। কুরআন শুধু ধর্মগ্রন্থ নয় মানুষের জীবনে অনেক দিক রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি। কুরআনে শুধু ধর্মীয় দিকের বিধানই দেওয়া হয়নি। মানব জীবনের সকল দিকের জন্যই বিধান রয়েছে। কুরআনে শুধু নামায কায়েমের হুকুমই দেওয়া হয়নি। গোটা দীনকেই কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। মানবরচিত সকল বিধানের উপর কুরআনের বিধানকে বিজয়ী করার হুকুমও দেওয়া হয়েছে। সকল প্রকার যুলুম বন্ধ করে সর্বক্ষেত্রে ন্যায়বিচার কায়েম করার নির্দেশও দেওয়া হয়েছে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ব্যভিচার এবং যাবতীয় ফৌজদারি অপরাধের শাস্তির বিধান বাস্তবে প্রয়োগের মধ্য দিয়ে দীনের আনুগত্য করার নির্দেশও দেওয়া হয়েছে। যারা কুরআনে বিশ্বাস করার দাবি করে তাদেরকে পূর্ণ কুরআনকে বিশ্বাস করার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআনের কিছু অংশকে বিশ্বাস করা ও কিছু বিষয়কে অবিশ্বাস করার বিরুদ্ধে কঠোর শাস্তির ধমক দেওয়া হয়েছে। মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের জন্য কুরআন অত্যন্ত ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবনবিধান দান করেছে, যা রাসূল (স) একটি সমাজ ও রাষ্ট্র কায়েম করে বাস্তবে চালু করে গেছেন।

Book Name
ইসলামকে কেবল ধর্ম নয়; দীন হিসেবেও মানতে হবে
Book ID
KAMIAB-0000078
লেখক
অধ্যাপক গোলাম আযম
প্রকাশনী
কামিয়াব প্রকাশন
Subject
ঈমান-আক্বীদাহ
Edition
পুনর্মুদ্রণ-২০২৬
Language
বাংলা
Pages
16
বাঁধাই
পেপার ব্যাক
Weight
100.00 g
হোয়াটসঅ্যাপে চ্যাট করুন