আসুন! আল্লাহর সৈনিক হই
প্রকাশনী: কামিয়াব প্রকাশন
পৃষ্ঠা: 16
বাঁধাই: পেপার ব্যাক
সম্পূর্ণ বিবরণ →মুসলিম জনসংখ্যার সবাই নামায-রোযা না করলেও নামাযী ও রোযাদারদের সংখ্যা কম নয়। কুরআন ও হাদীস মোতাবেক নামায-রোযার মাধ্যমে যে গুণাবলি সৃষ্টি হওয়া উচিত তা তাদের মধ্যে দেখা যায় না কেন? যদি ঐসব গুণাবলি সৃষ্টি হতো তাহলে নামাযী ও রোযাদারদের সংখ্যা হয়তো আরো বেড়ে যেত। এ প্রশ্নের জবাব দেওয়ার উদ্দেশ্যেই এ পুস্তিকাটি লেখা হয়েছে। এ বছর (২০০১) কয়েকটি ইফতার মাহফিলে এ বিষয়টি সংক্ষেপে আলোচনা করেছি। অল্প সময়ে এত গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হয়নি। তাই পুস্তিকাটির মাধ্যমে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করলাম। এ আশা নিয়েই বইটি রচনা করেছি যে, যারা নামায-রোযা করেন, তাদের অন্তরে এর আবেদন সাড়া জাগাবে, যারা নামায-রোযায় অনিয়মিত তারা নিয়মিত হতে উদ্বুদ্ধ হবেন এবং যারা নামায-রোযায় অবহেলা করলেও মুসলিম চেতনার অধিকারী তারা আল্লাহর সৈনিক হওয়ার সিদ্ধান্ত নিয়ে নামায-রোযায় অভ্যস্ত হবেন।