হোম বই লেখক বিষয় প্যাকেজ করপোরেট অর্ডার যোগাযোগ
ক্যাটালগ
দীন ইসলামের শিক্ষাদানে বুনিয়াদী গলদ

দীন ইসলামের শিক্ষাদানে বুনিয়াদী গলদ

লেখক: অধ্যাপক গোলাম আযম

প্রকাশনী: কামিয়াব প্রকাশন

পৃষ্ঠা: 24

সম্পূর্ণ বিবরণ →
৳ 21.00 ৳ 26.00
স্টকে আছে
হোয়াটসঅ্যাপে অর্ডার করুন
বাংলাদেশের জনসংখ্যার শতকরা কমপক্ষে ৮৫ জন মুসলিম। তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল (স)-কে মহব্বত করে এবং কুরআনকে ভক্তি-শ্রদ্ধা করে। কিন্তু তাদেরকে মুসলিম হিসেবে গড়ে তোলার সরকারি ব্যবস্থা না থাকায় ঈমান,... আরও দেখুন →

বাংলাদেশের জনসংখ্যার শতকরা কমপক্ষে ৮৫ জন মুসলিম। তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল (স)-কে মহব্বত করে এবং কুরআনকে ভক্তি-শ্রদ্ধা করে। কিন্তু তাদেরকে মুসলিম হিসেবে গড়ে তোলার সরকারি ব্যবস্থা না থাকায় ঈমান, ইলম ও আমলের দিক দিয়ে উন্নত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, ওয়ায়েয ও মুবাল্লিগগণের মাধ্যমে জনগণ ইসলামের কিছু শিক্ষা লাভ করে। কিন্তু দীন ইসলাম সম্পর্কে যারা জনগণকে শিক্ষা দিচ্ছেন, তাদের শিক্ষাদান পদ্ধতির মধ্যে এমন গলদ বা ভুল রয়েছে, যার কারণে শিক্ষাদানের মহান উদ্দেশ্য সফল হচ্ছে না। ইসলামের প্রথম শিক্ষাই হলো ঈমানের শিক্ষা। ঈমান শিক্ষাদানের মধ্যেই বুনিয়াদী গলদ রয়েছে। ঈমানের পরই নামাযের গুরুত্ব। নামায শিক্ষাদানেও বুনিয়াদী ত্রুটি রয়েছে। এসব সম্পর্কেই এ বইটিতে আলোচনা করছি। ইসলামের কতক মৌলিক পরিভাষা সম্পর্কে সঠিক ধারণার অভাব রয়েছে, যা এখানে আলোচনা করা হয়েছে। মুসলিম জনগণের মধ্যে দীন ইসলাম সম্পর্কে যেটুকু ধারণা আছে, এর সবটুকুই আলেমসমাজের অবদান। তাদের এটুকু খিদমত না হলে ইসলামের কিছুই অবশিষ্ট থাকত না। যারা ইসলামী শিক্ষাদানের মাধ্যমে জনগণের উস্তাযের মর্যাদা লাভ করেছেন, তারা যদি এ বইটি থেকে উপকৃত হন তাহলেই আমার শ্রম সার্থক মনে করব। আমি অত্যন্ত আবেগের সাথে শ্রদ্ধেয় খাদেমে দীনগণের নিকট আবেদন জানাই, যাতে তাঁরা মেহেরবানী করে এ বইটির আলোচনাকে বিবেচনা করেন। এতে কোনো ভুল থাকলে আমাকে তা জানিয়ে বাধিত করার জন্য অনুরোধ জানাই।

Book Name
দীন ইসলামের শিক্ষাদানে বুনিয়াদী গলদ
Book ID
KAMIAB-0000075
লেখক
অধ্যাপক গোলাম আযম
প্রকাশনী
কামিয়াব প্রকাশন
Subject
দাওয়াত, তাবলীগ, বক্তৃতা, আলোচনা ও ওয়াজ
Edition
পুনর্মুদ্রণ-২০২৬
Language
বাংলা
Pages
24
Weight
100.00 g
হোয়াটসঅ্যাপে চ্যাট করুন